নিউজ ডেস্ক।।
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। এই সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষা চলবে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পরীক্ষা চলমান রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। আর এই সিদ্ধান্তে খুশি শিক্ষার্থীরা। তারা পড়ার টেবিলে ফিরে যেতে চান।
কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীদের আহ্বায়ক আবু বক্কর বলেন, ‘আমরা কর্তৃপক্ষের সিদ্ধান্তে খুশি। আর কোনো আন্দোলন নয়। আমরা পড়ার টেবিলে বসতে চাই। সরকারের সিদ্ধান্ত পাওয়ার সঙ্গে সঙ্গেই রাস্তা থেকে সরে গেছি।’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
