নিউজ ডেস্ক।।
মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন খুব শিগগিরই বাংলাদেশ সফরে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি জে ব্লিনকেনের সঙ্গে এক টেলিফোন আলাপের পর পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এই প্রত্যাশা ব্যক্ত করেন।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। সেক্রেটারি ব্লিনকেন এবং পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন টেলিফোনে দুই দেশের মধ্যে বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে আলাপ করেন। এসময় দুই দেশের উচ্চপর্যায়ের রাজনৈতিক সফর বিনিময়ের ওপর জোর দেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
