বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লোক প্রশাসন বিভাগের জ্যেষ্ঠ প্রফেসর ড. নাসিম বানু। বৃহস্পতিবার রাষ্ট্রপতি আব্দুল হামিদের আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তাকে আগামী চার বছরের জন্য এ দায়িত্ব দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি সূত্রে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ এর ধারা ১৪ (১) অনুসারে প্রফেসর ড. নাসিম বানুকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুরের প্রো-ভিসি পদে নিয়োগ দেওয়া হয়েছে। এ পদে তাকে বর্তমান পদের সম পরিমাণ বেতন ভাতা দেওয়া হবে এবং বিধি অনুসারে পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সদ্য নিয়োগপ্রাপ্ত প্রো-ভিসি প্রফেসর ড. নাসিম বানু বলেন,“বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হিসেবে নিয়োগ দেওয়ায় বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার সততা, দক্ষতা ও যোগ্যতা দিয়ে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগত মান রক্ষায় এবং উন্নয়নের জন্য কাজ করবো। অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চাই।’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
