নিউজ ডেস্ক।।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা শুরু হবে ২১ মে।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ডিন কমিটির সভায় এ প্রস্তাবনা দেওয়া হয়, যা বুধবার (১৭ ফেব্রুয়ারি) ভর্তি কমিটির সভায় চূড়ান্ত হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ভর্তি পরীক্ষা শুরু হবে ক ইউনিট দিয়ে। যা ২১ মে সকাল ১০টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।খ ইউনিটের পরীক্ষা হবে ২২ মে। গ ইউনিটের পরীক্ষা হবে ২৭ মে, ঘ ইউনিটের পরীক্ষা ২৮ মে ও চ ইউনিটের পরীক্ষা হবে ৫ জুন।
সব পরীক্ষা সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
