নিউজ ডেস্ক।।
মাস্টার্স এবং অনার্স শেষ বর্ষের আবাসিক শিক্ষার্থীরাই পরীক্ষা চলাকালে নিজেদের প্রবেশপত্র দেখিয়ে সংশ্লিষ্ট হলে প্রবেশ করতে পারবে এবং পরীক্ষা শেষ হলেই হল ত্যাগ করতে হবে বলে সিদ্ধান্ত জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। গতকাল সোমবার ক্যাম্পাসে ক্রিয়াশীল বিভিন্ন ছাত্র সংগঠনকে নিয়ে আয়োজিত পরিবেশ পরিষদের এক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, পরীক্ষার সময়সূচী অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে শুধু মাস্টার্স এবং অনার্স শেষ বর্ষের আবাসিক শিক্ষার্থীদের আগামী ১৩ মার্চ থেকে পর্যায়ক্রমে হলে থাকার সুযোগ দানের বিষয়টি সভায় অবহিত করা হয়। সভায় জানানো হয়, পরীক্ষার প্রবেশপত্রধারী সংশ্লিষ্ট আবাসিক শিক্ষার্থীরা শুধু পরীক্ষা চলাকালে হলে অবস্থান করতে পারবেন এবং পরীক্ষা শেষ হলেই হলত্যাগ করবেন।
উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান সুষ্ঠু, সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিকভাবে এসব উদ্যোগ বাস্তবায়নের ক্ষেত্রে ক্যাম্পাসে ক্রিয়াশীল বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সহযোগিতা চান। ছাত্র সংগঠনের নেতারা এসব উদ্যোগ গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
