এইমাত্র পাওয়া

রচনা প্রতিযোগীতায় দেশ সেরা তোলারাম কলেজের আফসারীম আহমেদ

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক দু’টি বইয়ের উপরে রচনা লিখে সারাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন সরকারি তোলারাম কলেজের স্নাতক ইংরেজি বিভাগের শিক্ষার্থী আফসারীম আহমেদ। তার এই সাফল্যের স্বীকৃতি স্বরূপ শিক্ষামন্ত্রী ড. দীপু মনির হাত থেকে পুরস্কার হিসেবে তাকে ৫০ হাজার টাকা ও সনদ গ্রহণ করেন ওই শিক্ষার্থী৷

মুজিববর্ষ উদযাপন উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের অধ্যয়নরত শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা গ্রন্থদ্বয় থেকে যা শিক্ষণীয়’ শীর্ষক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রচনা প্রতিযোগিতায় সারা দেশের ৯০টি কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এর মধ্যে ১৬৪টি রচনা জমা পড়ে। দক্ষ বিচারকমন্ডলী সেরা বিজয়ীদের নির্বাচিত করেন।

এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন আফসারীম আহমেদ। দ্বিতীয় স্থান অর্জন করেন রাজশাহী কলেজের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী মোছা. সাদিয়া আফরিন। তিনি পুরস্কার হিসেবে ৩০ হাজার টাকার চেক ও সনদ পান। যুগ্মভাবে তৃতীয় হন সরকারি কুমুদিনী কলেজের উদ্ভিদ বিজ্ঞানের শিক্ষার্থী শিলা আক্তার এবং চুয়াডাঙ্গা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের এস এম দেলোয়ার হোসেন। তারা দু’জনে ২০ হাজার টাকা করে চেক ও সনদ পেয়েছেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.