এইমাত্র পাওয়া

ঢাবির ৭ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ

নিউজ ডেস্ক।।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রশ্নপত্র ফাঁস ও ডিজিটাল জালিয়াতির সঙ্গে জড়িত থাকায় ৭ শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করার সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া আরও দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করার সুপারিশ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য লাউঞ্জ আবদুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে শৃঙ্খলা পরিষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.