এইচ কে জে ইবি প্রতিনিধি।।
খুলনা রেঞ্জ ডিআইজির কাছ থেকে সম্মাননা পত্র ও নগদ উপহার পেয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা ওসির মেয়ে জিলফাত আরা অর্থী। অর্থী কুষ্টিয়া ইবি থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান রতনের বড় মেয়ে।
খুলনা রেঞ্জ ডিআিইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে অর্থীকে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০১৯ সনের ক্রেষ্ট, সম্মাননা পত্র ও সম্মানী তুলে দেন ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম-বার।
এসএসসি পরীক্ষায় যশোর পুলিশ লাইন্স স্কুল থেকে গোল্ডেন এ প্লাস এবং ইংরেজী বিষয়ে ১০০ নাম্বারের মধ্যে ১০০ নম্বরই পাওয়ায় অর্থীকে এই সম্মাননা পত্র দেওয়া হয়।
এসময় ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম-বার জিলফাত আরা অর্থীর মঙ্গল কামনা করে মানুষের মতো মানুষ হয়ে আগামীতে দেশের মানুষের জন্য কাজ করার উপদেশ দেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
