নিউজ ডেস্ক।।
বৃহস্পতিবার সকালে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ গিয়ে কভিড ভাইরাস এর টিকা গ্রহন করলেন জনপ্রিয় অনলাইন পত্রিকা শিক্ষাবার্তা. কম এর সাবএডিটর ও দৈনিক লাখোকন্ঠের মেহেরপুর জেলা প্রতিনিধি সাংবাদিক রফিকুল আলম বকুল । গাংনী প্রেসক্লাবের কার্যকরী সদস্য রফিকুল আলম বকুল সকালে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ গিয়ে কোভিড ভাইরাস এর টিকা গ্রহন করলেন । এ সময় উপস্থিত ছিলেন বিজয় টিভি ও সময়ের আলো জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক তৌহিদউদ্দোলা রেজা । সার্বিক সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সাদিয়া সুলতানা ।
অপরদিকে দুপুর ১২ টার সময় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ খালেক, উপজেলা নির্বাহি অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ, উপজেলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন, সাধারন সম্পাদক শফি কামাল পলাশ সহ বিশিষ্ট ব্যক্তিরা আজ কোভিড ১৯ এর টিকা গ্রহন করলেন । সবাই সুস্থ আছেন কারো কোন সমস্যা এখন পর্যন্ত হয়নি বলে জানা গেছে ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
