নিজস্ব প্রতিবেদক।।
কুঁচকির চোট পেয়ে ক্যারিবীয়দের বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার বদলি হিসেবে মিরপুর টেস্টের দলে ডাক পেয়েছেন সৌম্য সরকার।
গতকাল ৯ ফেব্রুয়ারি, বুধবার এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সৌম্য’র দলভুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। ইতোমধ্যে মিরপুর টেস্টের জন্য দলীয় অনুশীলনেও যোগ দিয়েছেন তিনি।
এর মধ্যে নতুন দুঃসংবাদ হানা দিয়েছে টাইগার শিবিরে। আগামীকাল ১১ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার শুরু হতে যাওয়া টেস্টে ওপেনার সাদমান ইসলামকেও পাচ্ছে না বাংলাদেশ। পুরোপুরি ফিট না থাকায় তিনিও ছিটকে গেছেন মিরপুর টেস্ট থেকে।
নির্বাচন মিনহাজুল আবেদীন নান্নু এ বিষয়ে একটি সংবাদমাধ্যমে বলেছেন, ‘ডান পায়ের কুঁচকিতে চোট পেয়েছে সাদমান। পুরোপুরি ফিট না থাকায় দ্বিতীয় টেস্টে দলে রাখা হবে না তাকে।’
চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে ফিল্ডিংয়ের সময় চোট পেয়েছিলেন সাদমান। খানিক বিশ্রাম নিয়ে মাঠে ফিরেছিলেন তিনি। তবে পরদিন আর মাঠেই নামতে পারেননি সাদমান। এ ক’দিনেও তার অবস্থার উন্নতি হয়নি। ফলে আনফিট সাদমানকে ছাড়াই দ্বিতীয় টেস্ট খেলবে বাংলাদেশ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
