নিউজ ডেস্ক।।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি রিজওয়ান রাহমানের সাথে বাংলাদেশে নিযুক্ত ব্রিটেনের হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার ঢাকা চেম্বার কার্যালয়ে অনুষ্ঠিত সাক্ষাৎ অনুষ্ঠানে ডিসিসিআই’র ঊর্ধ্বতন সহ-সভাপতি এন কে এ মবিন, সহ-সভাপতি মনোয়ার হোসেন ও ব্রিটিশ দূতাবাসের বেসরকারি খাতের উন্নয়ন বিষয়ক কর্মকর্তা মহেশ মিশ্ররা প্রমুখ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে ব্রিটেনের হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেন, বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীকে বৈশ্বিক প্রতিযোগিতার বাজারে দক্ষ মানবসম্পদে পরিণত করতে মানসম্মত শিক্ষা কার্যক্রম নিশ্চিতকরণের কোনো বিকল্প নেই। এদেশে আন্তর্জাতিক মানসম্মত শিক্ষা কার্যক্রম চালুকরণে ব্রিটেনের বিশ্ববিদ্যালয়সমূহ অত্যন্ত আগ্রহী। তবে তা নিশ্চিতকরণে তিনি বিদ্যমান নীতিমালা সমূহের কার্যকর ব্যবহারের আহ্বান জানান।
হাইকমিশনার উল্লেখ করেন, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। যার ফলে ব্রিটিশ কোম্পানিসমূহ বাংলাদেশে আরো অধিকহারে বিনিয়োগে আগ্রহী এবং বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে তিনি বাংলাদেশের ব্যবসা সহায়ক পরিবেশ আরো উন্নয়ন করা প্রয়োজন বলে মত প্রকাশ করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
