সস্ত্রীক টিকা নিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ:

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক ও রূপগঞ্জ পৌরসভার মেয়র হাছিনা গাজী করোনা ভাইরাসের টিকা নিয়েছেন।
রবিবার ( ৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এবং তার স্ত্রী রূপগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি হাছিনা গাজী করোনাভাইরাসের টিকা নিয়েছেন।

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার কল্যাণে সঠিক সময়ে বাংলাদেশে করোনার টিকা এসেছে। একটি চক্র করোনা ভাইরাসের টিকা নেওয়ার বিরুদ্ধে অপপ্রচার করছে। রূপগঞ্জ তথা নারায়ণগঞ্জবাসীর প্রতি অনুরোধ আপনারা গুজবে কান দেবেন না।

সবাই নিজ নিজ ঠিকানায় টিকা গ্রহণ করবেন। আমি টিকা নিয়েছি । কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। মন্ত্রী আরও বলেন, কোভিড-১৯ ভ্যাকসিনের বিরুদ্ধে অপপ্রচার থেকে দুরে থাকুন। বাংলাদেশকে করোনা মুক্ত করতে সবাই সহযোগিতা করুন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.