রফিকুল আলম বকুল, মেহেরপুর প্রতিনিধি।।
মেহেরপুর জেলায় প্রথম নিজের শরীরে করোনাভাইরাসের টীকা গ্রহণ করলেন জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ মুনসুর আলম খান ।
রবিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিসের আয়োজনে টীকাদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় । জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ মুনসুর আলম খান এর সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিকাদান কর্মসুচীর উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্রী অধ্যাপক ফরহাদ হোসেন
( ভার্সুয়ালী) । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন পুলিশ সুপার মুরাদ আলী, সিভিল সার্জন ডাঃ নাসিরউদ্দীন, হাসপাতালের তত্বাধায়ক ডাঃ রফিকুল ইসলাম ও জাতীয় মহিলা সংস্থার সভাপতি শামীম আরা হিরা। অনুষ্ঠানে বিভিন্ন সরকারী কর্মকর্তা, হাসপাতালে কর্মকর্তা, সমাজের বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন । টিকা গ্রহণ করে তিনি আনুষ্ঠানিকভাবে এই টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্রী বলেন, আমি আজ সকালে শেখ রাসেল গ্যাস্টোলিভার হাসপাতালে টিকা নিয়েছি কোন সমস্যা মনে করছিনা । আমার সাথে বিভিন্ন মন্রনালয়ের মন্রীরা ও টিকা দিয়েছেন কোন সমস্যা নাই । তিনি বলেন, মাননীয় প্রধানমন্রীর দুরদর্শী নেতৃত্বের কারনে আমরা দ্রততম সময়ের মধ্যে টিকা পেয়েছি ।

অত্যান্ত মানসম্মত এ টিকা সবাইকে গ্রহনের অনুরোধ জানান তিনি ।
তিনি বলেন শেখ হাসিনার দূরদর্শিতার কারণে বৈশ্বিক মহামারি করোনা থেকেও অনেকটা রক্ষা পেয়েছে। আজকের এই টিকা কার্য সারাদেশে একযোগে শুরু হচ্ছে একটি চলমান প্রক্রিয়া। বাংলাদেশের মানুষের জন্য পর্যায়ক্রমে সবাইকে দেয়া হবে । তিনি বলেন, বিশ্ব করোনার ভ্যাকসিন যখন আবিষ্কার হয় তখনও অনেকেই নেতিবাচক ধারণা করেছিল বাংলাদেশ ভ্যাকসিন মনে হয় আর আসবে না । এই ভ্যাকসিন এর কথা বলে বিভ্রান্তিতে ফেলতে চেয়েছিলেন। যার ফলশ্রুতিতে রাজনৈতিক নেতৃবৃন্দরা প্রথম এই ভ্যাকসিন নিচ্ছে। এ ভ্যাকসিন অত্যন্ত নিরাপদ ভ্যাকসিন এটা নেওয়ার ফলে শরীরে কোনো ক্ষতি হবে না বলেও জানান তিনি ।
এ কর্মসূচির শুরুতেই টিকা নিয়েছেন জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ মুনসুর আলম খান । রেজিষ্ট্রেশন করে ভ্যাক্সিন নেয়ার মাধ্যমে নিজের ও অপরের সুরক্ষা নিশ্চিত করার জন্য মেহেরপুরবাসীকে আহবান জানান তিনি । রবিবার মেহেরপুর সদর উপজেলায় ২০ জন, গাংনীতে ৭০ জন ও মুজিবনগরে ২০ জনসহ মোট ১১০ জন মেহেরপুর জেলায় টীকা গ্রহন করবেন ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
