স্পোর্টস ডেস্ক :
যে ম্যাচে বাংলাদেশের জয় নিয়ে কোনো সংশয় ছিল না, সেই ম্যাচই এখন হারতে হলো টাইগারদের। বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়ে দুই টেস্ট সিরিজে ১-০তে এগিয়ে গেল উইন্ডিজরা।
চতুর্থ ইনিংসে ৩৯৫ রানের লক্ষ্যে ছুটে গতকাল ৩ উইকেটে ১১০ রান তুলে তারা গতকাল চতুর্থ দিন শেষ করেছিল। আজ পঞ্চম দিনের ভয়ংকর উইকেটে ব্যাটিং করতে তাদের ২৮৫ রান করতে হতো। যা সাদা চোখে প্রায় অসম্ভব ব্যাপার। কিন্তু এই অসম্ভবকে সম্ভব করে ফেললো উইন্ডিজ।
মেয়ার্সের ব্যাটে আজ রেকর্ডও হয়ে গেছে। আরেক অভিষিক্ত ব্যাটসম্যান একনক্রুমা বোনারের সঙ্গে তিনি ২০৭ রানের জুটি উপহার দিয়েছেন। এটি টেস্ট ক্রিকেটের ইতিহাসে দুই অভিষিক্ত ক্রিকেটারের দ্বিতীয় সর্বোচ্চ জুটি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ। তাছাড়া চতুর্থ ইনিংসে দুই অভিষিক্ত ক্রিকেটারের সেরা জুটি। এনক্রুমা বোনার আউট হয়েছেন ২৪৫ বলে ৮৬ রান করে।
বিস্তারিত আসছে…
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
