এইমাত্র পাওয়া

টিকা পেতে ২০ হাজার মানুষ নিবন্ধন করেছে

নিউজ ডেস্ক।।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. খুরশিদ আলম জানিয়েছেন, এ পর্যন্ত বিশ হাজারের বেশি মানুষ টিকা পেতে নিবন্ধন করেছেন। তিনি বলেন, মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা টিকা কার্যক্রম এগিয়ে নিতে প্রস্তুত আছে। এখন পর্যন্ত বিশ হাজারের বেশি মানুষ টিকা পেতে নিবন্ধন করেছেন। যারা অনলাইনে নিবন্ধন করতে পারবেন না তাদের সহায়তা করবেন, মাঠ স্বাস্থ্যকর্মীরা।

সোমবার সকালে জেলা সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এবং মেডিক্যাল কলেজের পরিচালকদের সাথে অনলাইন সভা শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.