নিউজ ডেস্ক।।
করোনার টিকাদান কর্মসূচির জন্য আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত স্বাস্থ্যকর্মীরা কেউ কর্মস্থল ত্যাগ ও ছুটি নিতে পারবেন না বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।
তবে জরুরি প্রয়োজনে যে কেউ ছুটি নিতে পারবেন। সোমবার (১ ফেব্রুয়ারি) দেশের সব জেলা সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এবং মেডিক্যাল কলেজের পরিচালকদের সঙ্গে অনলাইন সভায় তিনি এ কথা জানান।
তিনি বলেন, ‘সরকারি ছুটির দিন শুক্রবার টিকা কর্মসূচি বন্ধ থাকবে। এছাড়া বাকি দিনগুলোতে টিকা কার্যক্রম চলবে। ইতোমধ্যে ৬৩ জেলায় টিকা পৌঁছে গেছে।’ গাজীপুর, নারায়ণগঞ্জে আজকের মধ্যে টিকা পৌঁছে যাবে বলেও জানান তিনি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
