প্রিয় শিক্ষার্থীরা তোমাদের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতির জন্য মডেল প্রশ্নটি দেয়া হলো, আশা করি মনোযোগ দিয়ে সমাধান করবে।
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
১।নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লেখ :
ক.১৯৪৭ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত ঘটনাগুলোর মধ্যে কোন ঘটনাটি বাঙালি জাতির ইতিহাসে অত্যন্ত গৌরবময়?
খ.কত তারিখে যৌথবাহিনী গঠন করা হয়? যৌথবাহিনীর প্রধান কে ছিলেন?
গ.নবাব সিরাজ-উদ-দৌলা পলাশীর যুদ্ধে পরাজিত হয়েছিলেন কেন?
ঘ.বেগম রোকেয়াকে তুমি কী বলে অভিহিত করবে?
ঙ. আহসান মঞ্জিল কোন নদীর তীরে অবস্থিত? ঢাকার আহসান মঞ্জিল কীভাবে হারানো ঐতিহ্য ফিরে পেয়েছে?
চ.বাংলাদেশের অধিকাংশ মানুষ কৃষির মাধ্যমে জীবিকা নির্বাহ করে কেন?
ছ.কোন মৌলিক অধিকারটি নিশ্চিত করা সরকারের জন্য অনেক কঠিন?
জ.ভূমিকম্পের সময় পাকা দালানে থাকলে বিমের পাশে দাঁড়াতে হয় কেন?
ঝ.ভারতীয় মুসলিম লীগ নামে রাজনৈতিক দল গঠন করা হয় কেন?
ঞ. আমরা কীভাবে আমাদের মূলধন ও প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার করতে পারি?
ট. তুমি শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হলে তোমার কোন অধিকারের লঙ্ঘন ঘটে?
ঠ.নারী নির্যাতনের মূল কারণ কী?
ড.ম্রো রা তাদের বাড়িকে কী বলে? ম্রো ধর্মগোষ্ঠীর ধর্মের নাম কী?
ঢ.তোমার এলাকার শিশুদের টিকাদান কর্মসূচি তোমাকে জাতিসংঘের কোন সংস্থার অবদানকে মনে করিয়ে দেয়?
ণ.সার্ক -এর পুরো নাম কী লেখ। সার্ক এর সদস্য কতটি রাষ্ট্র?
২। সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ কর (১২টি প্রশ্নের উত্তর দাও) :
ক. মুক্তিবাহিনী গঠন করা হয় ১৯৭১ সালের—।
খ.প্রতিবছর ১৬ই ডিসেম্বর আমরা — পালন করি।
গ.— পর্যন্ত ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলন চলতে থাকে।
ঘ.বৌদ্ধ বিহারের চারপাশে ১৭৭টি —আছে।
ঙ.আহসান মঞ্জিল ছিল —নদীর তীরে নির্মিত বাংলার নবাবদের রাজপ্রাসাদ।
চ.রংপুর জেলায় — চাষ বেশি হয়।
ছ.—কাজটি আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর।
জ.শুষ্ক ও অপর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে — হয়।
ঝ.— অটিস্টিক শিশুরা ভীষণ উত্তেজিত হতে পারে।
ঞ.১৯৩২ সালের ৯ই ডিসেম্বর বেগম রোকেয়া — করেন।
ট,সমাজের বিভিন্ন — মেনে চলব।
ঠ.—বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র।
ড.অতীতকাল থেকে পার্বত্য অঞ্চলে — নৃ-গোষ্ঠী রয়েছে।
ঢ.ম্রো জনগোষ্ঠী — জেলার বিভিন্ন উপজেলায় বসবাস করে।
৩। বামপাশের বাক্যাংশের সাথে ডানপাশের বাক্যাংশ মিল কর :
বামপাশ ডানপাশ
(ক) বাংলাদেশের প্রথম সরকার মুক্তিফৌজ
(খ)নিয়মিত যোদ্ধাদের নিয়ে গঠিত হয় মুক্তিবাহিনী
(গ)মেজর খালেদ মোশাররফ রাজাকার
(ঘ)অ্যাকশন গ্রুপ অস্ত্র বহন করত
(ঙ) মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেন মুজিবনগর সরকার
যৌথবাহিনী
সাংস্কৃতিক কর্মীরা
৪। কাঠামোবদ্ধ উত্তর প্রশ্ন (যেকোনো ৮টি প্রশ্নের উত্তর লেখ 🙂
ক. বুদ্ধিজীবী দিবস কবে? বুদ্ধিজীবী দিবস পালন করা হয় কেন? শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করার তিনটি উপায় লেখ।
খ. জমিদারি প্রথার একটি কুফল লেখ। বাংলায় শিক্ষা ও অর্থনীতিতে ব্রিটিশদের প্রভাব পাঁচটি বাক্যে লেখ।
গ. প্রাচীন নিদর্শনগুলো কারা আবিষ্কার করেন? ঐতিহাসিক নিদর্শনগুলো কোথায় রাখা হয়? ঐতিহাসিক নিদর্শনগুলো আমাদের সংরক্ষণ করা উচিত কেন চারটি বাক্যে উলেখ কর।
ঘ. কুটির শিল্প কী? বাংলাদেশে কুটির শিল্পের প্রয়োজন কেন? তিনটি কুটির শিল্পের নাম লেখ।
ঙ. অতিরিক্ত জনসংখ্যা কী? জনসংখ্যা সমস্যা সমাধানের প্রয়োজন কেন? জনসংখ্যা সমস্যা সমাধানের তিনটি উপায় লেখ।
চ.মানবাধিকার রক্ষায় আমাদের ছয়টি করণীয় বর্ণনা কর।
ছ.নারী শিক্ষা প্রসারের ক্ষেত্রে বেগম রোকেয়ার ছয়টি অবদান লেখ।
জ. দেশ প্রেম কী? দেশপ্রেম প্রয়োজন কেন? একজন দেশ প্রেমিকের তিনটি বৈশিষ্ট্য লেখ।
ঝ.ত্রিপুরাদের ভাষার নাম কী? পাঁচটি বাক্যে ত্রিপুরাদের উত্সবের বর্ণনা দাও।
ঞ. ইউনিসেফ এর পুরো নাম কী? ইউনিসেফের পাঁচটি কাজ উল্লেখ কর।
জ্যাকি প্রামান্ডো পেরেরা, সহকারি শিক্ষক, সেন্ট গ্রেগরী’জ হাই স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
