।। মোঃ খুরশীদ আলম তালুকদার ।।
অসীম কুমার সেন সহকারি শিক্ষক, কটিয়াদী, কিশোরগঞ্জ আমাদের আজকের অতিথি শিক্ষক, সংক্ষিপ্ত নাম অসীম সেন একজন করোনাকালে শিক্ষার্থীদের কাছে এক পরিচিত নাম। তিনি একাধারে শিক্ষক বাতায়নে আইসিটি ফর এডুকেশন জেলা এম্বাসেডর, সপ্তাহের সেরা কন্টেন্ট নির্মাতা, এবং সেরা অনলাইন পারফর্মার।
তিনি প্রাথমিকের গণিত বিষয়ের মাস্টার ট্রেইনার। তিনি করোনাকালে সর্বপ্রথম অনলাইন স্কুল ময়মনসিংহ অনলাইন স্কুলের প্রাথমিক শাখার সম্বনয়ক। তিনি করোনাকালে সারাদেশের 14 জন শিক্ষকে নিয়ে প্রাথমিকে সর্বপ্রথম অনলাইন স্কুল বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক পেইজ ওপেন করে প্রাথমিকের জন্য আলাদা লাইভ ক্লাস শুরু করেন এবং তিনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও এটুআই পরিচালিত ঘরে বসে শিখি ফেসবুক পেইজে ও সর্বপ্রথম লাইভ ক্লাস দেন এবং সারাদেশে প্রায় 40টির অধিক পেইজে লাইভ ক্লাস প্রদান করে ব্যাপক সুনাম কুড়িয়েছেন।
আজ এই গুনী ও কৃতিমান শিক্ষকের অনলাইনে ক্লাসটি উপভোগ করার চেষ্টা করবো। চলুন আমরা উপভোগ করি এই গুনী শিক্ষকের ক্লাসটি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
