এইমাত্র পাওয়া

জাতীয় পতাকা নিয়ে সারাদেশ ঘুরবেন ৫০ বীর মুক্তিযোদ্ধা

নিউজ ডেস্ক।। 

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ৫০ জন বীর মুক্তিযোদ্ধা ৫০টি জাতীয় পতাকা হাতে নিয়ে সারাদেশ ঘুরবেন। ৬৪ জেলা প্রদক্ষিণ শেষে তারা ১৬ ডিসেম্বর ঢাকায় ফিরে নতুন প্রজন্মের প্রতিনিধিদের কাছে পতাকা হস্তান্তর করবেন।’

রোববার (৩ জানুয়ারি) স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে গঠিত মন্ত্রিসভা কমিটির প্রথম সভা শেষে মন্ত্রী এ কথা জানান। মুক্তিযু্দ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.