মো: মোজাহিদুর রহমান।।
বাগেরহাটে নতুন জেলা প্রশাসক (ডিসি) পদে যোগ দিয়েছেন আ ন ম ফয়জুল হক।
রোববার (০৩ জানুয়ারি) দুপুরের দিকে বিদায়ী ডিসি মো. মামুনুর রশীদের স্থলাভিষিক্ত হয়ে ২১তম ডিসি হিসেবে যোগ দেন তিনি।
পরে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন আ ন ম ফয়জুল হক।
এ সময় বাগেরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেব প্রসাদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক রিজাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শাহিনুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোছাব্বেরুল ইসলামসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে বাগেরহাট খানজাহান আলী (রহ) এর মাজার জিয়ারত করেন নতুন ডিসি আ ন ম ফয়জুল হক।
আ ন ম ফয়জুল হক স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন। তিনি ছাত্রজীবন থেকেই সাংস্কৃতিক অঙ্গনে নিবিড়ভাবে যুক্ত ছিলেন। তিনি একজন আবৃত্তিকার হিসেবে দেশে সুনাম কুড়িয়েছেন। পটুয়াখালীর এ কৃতি সন্তান ব্যক্তিগত জীবনে তিন কন্যার জনক।
বিদায়ী মো. মামুনুর রশীদকে কক্সবাজারের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
