নিউজ ডেস্ক।।
সারাদেশে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনের অংশ হিসেবে আগামী ১৪ ফেব্রুয়ারী চতুর্থ ধাপে ৫৬টি পৌরসভায় নির্বাচনে ভোট গ্রহণ। এই ধাপে পৌরসভাগুলোয় নির্বাচনে অংশ নিতে আগ্রহীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ জানুয়ারী। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৯ জানুয়ারী। আর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২৬ জানুয়ারী বলে জানান নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর। আর সকাল ৮টা থেকে বিরতীহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
রোববার কমিশন সভা শেষে আগারগাওস্থ নির্বাচন ভবনে আনুষ্ঠানিক ব্রিফিংএ পৌরসভা নির্বাচনের চতুর্থ ধাপের তফসিল ঘোষণা করেন। এই নিয়ে চার ধাপে ২০৬টি পৌরসভার তফসিল দেয়া হলো।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
