পোড়া গন্ধ- কাঁচা মাছের গন্ধ করোনার নতুন লক্ষণ

অনলাইন ডেস্ক ঃ
প্রাণঘাতী করোনায় আক্রান্ত কাউকে চেনার অনেকগুলো লক্ষণের কথা জানিয়েছেন বিজ্ঞানীরা। এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে স্বাদ ও গন্ধের অনুভূতির পরিবর্তন। নতুন গবেষণায় এ সম্পর্কে জানা গেছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

গবেষকরা বলছেন, ঠাণ্ডা, জ্বর, কাশি, হাচি- এসব তো করনোর সাধারণ লক্ষণ রয়েছেই। এর বাইরে আরো কিছু লক্ষণ চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে- খাবারের স্বাদ ও গন্ধ বদলে যাওয়া।

যে কারো এমন উপসর্গ দেখা দিলে তার করোনার সংক্রমণ হওয়াটা অনেকটাই নিশ্চিত। কেননা, এ ভাইরাসে আক্রান্ত হলে পাল্টে যায় স্বাদ ও গন্ধ।

বিজ্ঞানীরা বলছেন, দীর্ঘদিন ধরে করোনা আক্রান্ত রোগীরা কাঁচা মাছ বা পোড়া গন্ধ পাচ্ছেন। অদ্ভুত এই অসুখের নাম দেয়া হয়েছে প্যারোস্মিয়া।

গন্ধে ভিন্নতাঃ

বলা হচ্ছে, প্যারোস্মিয়ায় আক্রান্ত রোগীরা নির্দিষ্ট কোনো বস্তুর প্রাকৃতিক গন্ধ চিনতে ব্যর্থ হন। অল্প বয়সী ও স্বাস্থ্যকর্মীদের মাঝে এটি বেশি দেখা যায়।

করোনা আক্রান্তদের ক্ষেত্রে উপসর্গটি জোরালোভাবে দেখা যাচ্ছে। ব্রিটেনে অনেকের মাঝেই এটি দেখা গেছে। তাদের বেশিরভাগই কাঁচা মাছের গন্ধ পাচ্ছেন। তবে কেউ কেউ পোড়া গন্ধও পাচ্ছেন।

ব্রিটেনের ইএনটি বিশেষজ্ঞরা জানান, দীর্ঘ সময় করোনাভাইরাসের সংস্পর্শে থাকায় স্বাস্থ্যকর্মীদের মাঝে এমন প্রবণতা দেখা যাচ্ছে। মূলত নার্ভাস সিস্টেমে আঘাত করার কারণে এ উপসর্গ প্রকাশ পায়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.