এইমাত্র পাওয়া

চন্দ্রবিন্দু ( ঁ)-এর ব্যবহার

মো. কামরুল হাসান।।

বাংলা ভাষায় অর্থ-বিপর্যয় এড়াতে ও অর্থ-পার্থক্য মনে রাখতে কিছু শব্দের বানানে চন্দ্রবিন্দুর ব্যবহার

বাংলা ভাষায় অর্থ-বিপর্যয় এড়াতে ও অর্থ-পার্থক্য মনে রাখতে কিছু শব্দের বানানে চন্দ্রবিন্দুর ব্যবহার লক্ষ করা যায়। আধুনিক বাংলা অভিধানে ২৪টি বর্ণে ১৩৫ জোড়া একই রকম শব্দ (চন্দ্রবিন্দু-সহ ও চন্দ্রবিন্দুহীন) পাওয়া গেছে।

এঁ- [বা.] সর্ব. (সম্ভ্রমে) ইনি।

এ- বাংলা বর্ণমালার অষ্টম স্বরবর্ণ। সর্ব. এই। অব্য. বাংলা প্রত্যয় বিশেষ, বাংলা বিভক্তি বিশেষ।

এঁদের- [বা.] সর্ব. (সম্ভ্রমে) এই ব্যক্তিবর্গের।

এদের- [বা.] সর্ব. এই ব্যক্তিবর্গের।

ওঁ- [স. অ + উ + ম্] বি. অ-উ-ম্ ধ্বনি দিয়ে গঠিত ঈশ্বরবাচক ধ্বনি।

ও- বাংলা বর্ণমালার দশম স্বরবর্ণ।

ও- [স. অসৌ>] সর্ব. নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা বিষয়। বিণ. অপর, অন্য; গত; ওই।

ও- [ধ্বন্যা.] অব্য. পর্যন্ত্ত, মাত্র, মাত্রাধিক্য, সম্ভাবনা, অধিকন্তু, সম্বোধন, স্মরণ, বিস্ময়, অনুধাবন, সহানুভূতি, অনুগ্রহ প্রভৃতিসূচক ধ্বনি।

ও- [ফা.] অব্য. সংযোজক অব্যয়।

ওঁকে- [বা.] সর্ব. (সম্ভমে) ওই ব্যক্তিকে।

ও কে- [ই. all korrect>] অব্য. সব ঠিক আছে, OK।

কাঁক- [স. কঙ্ক>] বি. লম্বা পা ও গলাবিশিষ্ট সাদাকালো বা ফিকে লাল রঙের বকজাতীয় বৃহদাকার পাখি।

কাঁক- [স. কক্ষ>] বি. মানবদেহের পাঁজর ও নিতম্বের মধ্যবর্তী অংশ, কটিদেশ, কোমর, কোল, কাঁকাল; বগল।

কাক- পরভৃত, পরপোষক, বায়স, crow।

কাঁচা- [দেশি.] বিণ. অপক্ব, অপূর্ণ।

কাচা- [স. কচ্ছ>] বি. ধুতির প্রান্ত, উউত্তরীয়রূপে পরিধেয় বস্ত্রখণ্ড।

কাচা- [বা.] ক্রিবি. আছাড় দিয়ে ধোয়া। বিণ. ধোয়া হয়েছে এমন।

কাঁটা- [স. কণ্টক>] বি. কণ্টক, শলাকা, পেরেক, দাঁড়িপাল্লা।

লেখক-

সহকারী শিক্ষক ,ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল

জাহানাবাদ সেনানিবাস, খুলনা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.