ফিফার মামলা ব্লাটারের বিরুদ্ধে

অনলাইন ডেস্ক ঃ
সেপ ব্লাটার ১৯৭৫ সাল থেকে টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্ব পালন করেন ফিফার। ১৯৮১ সাল থেকে সাধারণ সম্পাদক। এরপর ১৯৯৮ সালে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০১৫ সালে পদত্যাগ করার আগে টানা চার মেয়াদে ছিলেন ফুটবলের সর্বোচ্চ সংস্থার প্রধান। এবার ফিফার পক্ষ থেকেই তার বিরুদ্ধে মামলা করা হলো।

৮৪ বছর ব্লাটারের বিরুদ্ধে অভিযোগ, জুরিখ যাদুঘর নির্মাণকালে আর্থিক দুর্নীতি করেছিলেন। তাই তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

ফিফা জানিয়েছে, ফুটবল যাদুঘর বানানোর জন্য কোম্পানি নিয়োগে সন্দেহজনক আর্থিক অনিয়ম ও অপরাধমূলক অব্যবস্থাপনার অভিযোগে জুরিখের সেন্ট্রাল প্রসিকিউটরে অভিযোগ দায়ের করা হয়েছে।

১৪০ মিলিয়ন ডলার ব্যয়ে জুরিখে নির্মিত ফিফা বিশ্ব ফুটবল যাদুঘরটি ২০১৬ সালে জনসাধারণের জন্য খুলে দেয়া হয়েছিল। ১৯৭০ এর দশকে নির্মিত ফিফার অফিস ভবন পুনর্নির্মাণ ও ভাড়ায় নেয়া ৩৪টি অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে ও আর্থিক দুর্নীতি ধরা পড়েছে বলে জানিয়েছে ফিফা।

পাঁচ বছর আগে পঞ্চমবারের মতো ফিফার সভাপতি নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ব্লাটার ঠিক ওই সময়টায় উন্মুক্ত করে দেয়ার কথা ছিল এসব ভবনগুলো। যদিও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। ২০১৫ সালে তদন্তকারীদের চাপে পদত্যাগ করতে বাধ্য হন সুইজারল্যান্ডের অভিজ্ঞ এই ক্রীড়া সংগঠক।
শিক্ষাবার্তা/ বিআ


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.