অনলাইন ডেস্ক
পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এ হাসেমের অবস্থা সঙ্কটাপন্ন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন তিনি। গত ১১ই ডিসেম্বর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক ও সিটি ব্যাংকের সাবেক চেয়ারম্যান এম এ হাসেমের ছেলে আজিজ আল কায়সার গণমাধ্যমকে জানিয়েছিলেন, তার বাবার অবস্থা সঙ্কটাপন্ন। তার সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
