নিউজ ডেস্ক।।
আপনি কি জানেন আজ মঙ্গলবার (২২ ডিসেম্বর) চলতি বছরের সবচেয়ে ছোট দিন। ২০২০ এর দীর্ঘতম রাত কাটিয়ে আজ আপনি সবচেয়ে ক্ষুদ্রতম দিন কাটাচ্ছেন। ঢাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল ৬টা ৩৭ মিনিটে এবং অস্ত যাবে বিকেল ৫টা ১৭ মিনিটে।
বছরের ক্ষুদ্রতম দিনটি অবশ্য উত্তর গোলার্ধের দেশগুলোতে ঘটছে। তবে বিপরীত অবস্থা দক্ষিণ গোলার্ধে। সেখানে অতিবাহিত হচ্ছে বছরের দীর্ঘতম দিন। ২১ ডিসেম্বর সূর্য মকরক্রান্তি রেখার ওপর অবস্থান করায় এবং উত্তর মেরু সূর্য থেকে কিছুটা দূরে হেলে থাকায় উত্তর গোলার্ধে দীর্ঘতম রাত্রি ও ক্ষুদ্রতম দিন হয়ে থাকে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
