চলতি বছরে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান সংগ্রহ করেছেন মোহাম্মদ হাফিজ। পাকিস্তানের সাবেক এই অধিনায়ক ৮ ইনিংসে চার ফিফটিতে সংগ্রহ করেছেন ৪১৫ রান। তার চেয়ে ২ ইনিংস বেশি খেলে চার ফিফটিতে ৪০৪ রান করে দ্বিতীয় পজিশনে ভারতীয় তারকা ওপেনার লোকেশ রাহুল।
সমান ইনিংস খেলে ৩৯৭ রান নিয়ে তৃতীয় পজিশনে ইংল্যান্ডের তারকা ক্রিকেটার ডেভিড মালান। ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটে রান সংগ্রহে চার নম্বর পজিশনে নিউজিল্যান্ডের তরুণ তারকা ব্যাটসম্যান টিম সিপার্ট। তিনি ১১ ম্যাচে ১০ ইনিংসে সংগ্রহ করেছেন ৩৫২ রান।
নিউজিল্যান্ড সফরে দুর্দান্ত পারফরম্যান্স করার মধ্য দিয়ে ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগানকে ছাড়িয়ে নতুন উচ্চতায় পৌঁছেছেন পাকিস্তানি ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
