রফিকুল আলম বকুল, মেহেরপুর প্রতিনিধি ।।
স্বাধীনতার সুতিকাগারখ্যাত মেহেরপুরের মুজিবনগরে মুজিবনগর বিশ্ববিদ্যালয় অনুমিদিত হয়েছে । মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক এমএলএ ও সাবেক এমপি মরহুম ছহিউদ্দীন এর সন্তান মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য জনপ্রশাসন মন্রনালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এর প্রচেষ্টায় এবং মেহেরপুর ২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন ও বারবার জাতীয় সংসদে মেহেরপুর জেলায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় বা একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের কথা সংসদে তুলে ধরেন ।
বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় মেহেরপুরের মুজিবনগরে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় অনুমোদিত হয়েছে । উন্নয়নে আরও একটি নক্ষত্র হিসেবে যুক্ত হলো মুজিবনগর বিশ্ববিদ্যালয় যা মেহেরপুর বাসীর বহুদিনের কাঙ্খিত আশা ছিল। অবশেষে মেহেরপুর বাসীর স্বপ্ন পূরণ হচ্ছে।
এ যেন “স্বপ্ন হলো সত্যি” মুজিবনগরে হচ্ছে মুজিবনগর বিশ্ববিদ্যালয়। মুজিব বর্ষে মেহেরপুরবাসীর জন্য মাননীয় প্রধানমন্ত্রীর শ্রেষ্ঠ উপহার এই মুজিবনগর বিশ্ববিদ্যালয়। গত ৭ ডিসেম্বর মাননীয় প্রধানমন্রীর কার্যালয়ের সহকারী পরিচালক ৭ মোহাম্মদ রফিকুল আলম স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য জানা যায়।
শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে থাকা দেশের সীমান্তবর্তী এই জেলায় মুজিবনগর বিশ্ববিদ্যালয় স্থাপনের মাধ্যমে মেহেরপুর জেলা শিক্ষাক্ষেত্রে আরও এগিয়ে যাবে ।
পত্রে জানানো হয় যে মাননীয় প্রধানমন্ত্রী সম্প্রতি তিনটি সরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন সংক্রান্ত প্রস্তাব অনুমোদন প্রদান করেছেন সেই তিনটি বিশ্ববিদ্যালয়ের একটি মেহেরপুরে হচ্ছে যার নাম হচ্ছে মুজিবনগর বিশ্ববিদ্যালয়।
প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বর্ণিত সরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের নিমিত্তে যুগোপযোগী তিনটি খসড়া আইন প্রণয়ন করে জরুরি ভিত্তিতে মন্ত্রণালয়ে প্রেরণের জন্য নির্দেশ প্রদান করেন ।
মেহেরপুর জেলায় মুজিবনগর বিশ্ববিদ্যালয় হলে শিক্ষা ক্ষেত্র সহ বিভিন্ন ক্ষেত্রে আমুল পরিবর্তন আসবে বলে মনে করেন মেহেরপুরবাসী। খবরটি জানার পর থেকে আনন্দ প্রকাশ করেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেনীপেশার মানুষ ।
বর্তমান সরকার স্বাধীনতার সুতিকাগার খ্যাত মুজিবনগরকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে মুজিবনগরের উন্নয়নে কাজ করে যাচ্ছেন ।
বিশেষ করে মেহেরপুর জেলায় সরকারের উন্নয়ন কর্মকান্ডে সরকারের সবচেয়ে গুরুত্বপুর্ন মন্রনালয় জনপ্রশাসন মন্ত্রানালয় এর প্রতিমন্ত্রী মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল কে প্রতিমন্ত্রী করার মাধ্যমে মেহেরপুর উন্নয়নের অগ্রযাত্রায় যুক্ত হয় । বর্তমান সরকারের সদিচ্ছা ও আন্তরিকায় মেহেরপুর জেলায় ব্যাপক উন্নয়ন কর্মকান্ডে পরিচালিত হচ্ছে ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
