বাকৃবিতে শিক্ষক সমিতির নির্বাচন আগামী ৩০ ডিসেম্বর

তানিউল করিম জীম, বাকৃবি প্রতিনিধি।।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ-২০২১ এর নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩০ ডিসেম্বর। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. এনামুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দ্বায়িত্ব পালন করবেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন বারি। এছাড়া শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. এনামুল হক এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স বিভাগের অধ্যাপক ড. মো. রাকিব হাসান সহকারি প্রিজাইডিং অফিসার হিসাবে দ্বায়িত্ব পালন করবেন।

নির্বাচনে অংশগ্রহন করবেন আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরাম, নীল দল এবং বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সোনালী দল। তারা প্রত্যেকেই আলাদা প্যানেল ঘোষণা করবেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.