এইমাত্র পাওয়া

”করোনা ভাইরাস”

জীবনের এতো কঠিন সময়
কাটাই নাকো আমি,
সারাক্ষণ ভাবায় আমায়
করোনার ঝুঁকি।

আত্মীয়-স্বজন পরিজন
সবাই সবার আপন,
দূর দেশেতে থাকলে সে
ঘুম পড়ে কোন নয়ন।

খবর দেখি টেলিভিশনে
কাজ করি ল্যাপটপ ও মোবাইল ফোনে,
সারাদিন- সারাক্ষণ
মেতে থাকি মনে-প্রাণে।

ছেলে-মেয়ের যতক্ষণ
পড়াশোনায় থাকে মন,
বসে থাকি তাঁদের পাশে
ভাবতে থাকি সারাক্ষণ।

কেউ বা খেয়ে, কেউ বা না খেয়ে
দিন তো চলে যায়,
অনেকেই দীনের কথা ভেবে
সাহায্যের হাত বাড়ায়।

সেবক-সেবিকা ও ডাক্তার
চিকিৎসা সেবায় যারা লিপ্ত,
শ্রদ্ধা ও নমস্কার করি তাঁদের
মানবের ভিতর এমন উৎকৃষ্ট।

কতো যে জ্ঞানী-গুণী
হারিয়েছি মোরা,
করোনা ভাইরাসে আক্রান্ত হলে কেউ
হয়ে যাই দিশেহারা।

হে সৃষ্টিকর্তা, হে বিধাতা
তুমিই করুণা ময়,
কামনা করি তোমারি কাছে
সারা বিশ্ব করোনা মুক্ত যেন হয়।

 

দুলাল কুমার মন্ডল

সহঃ শিক্ষক,আট্টাকা কে আলী পাইলট মাঃ বিদ্যালয়।

ফকিরহাট,বাগেরহাট।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.