এইমাত্র পাওয়া

যে নিয়মে হবে গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা

নিউজ ডেস্ক।।

এবার দেশের ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে ১০০ নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকবে। এছাড়া বিভাগ পরিবর্তনের জন্য আলাদা ইউনিট না থাকলেও বিজ্ঞান ইউনিটের জন্য বাংলা, ইংরেজি ও আইসিটির বিষয়ে প্রশ্ন থাকবে।

শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার মান বণ্টন ও পরীক্ষা পদ্ধতি সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভা শেষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, ১০০ নম্বরের এমসিকিউ প্রশ্নপত্রে আমরা পরীক্ষা নেব। লিখিত কোন কিছু থাকবে না। এছাড়া আমাদের আগের সিদ্ধান্ত ছিলো, তিন ইউনিটে ভর্তি পরীক্ষা নেয়ার, এবার ভর্তি পরীক্ষায় তাও বহাল থাকছে।

যবিপ্রবি উপাচার্য আরো বলেন, কমিটি শুধু গুচ্ছ পদ্ধতির পরীক্ষাটা নেবে। পরীক্ষার ফল দেয়ার পর কোনো বিশ্ববিদ্যালয় কীভাবে ভর্তি নেবে সেটা তাদের ব্যাপার। এসএসসি ও এইচএসসির জিপিএর কত নম্বর যোগ করা হবে এবং গ্রুপ পরিবতর্নসহ অন্যান্য বিষয় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওপর নির্ভর করবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.