নিউজ ডেস্ক।।
লক্ষ্মীপুরের রামগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সর্বসম্মতিক্রমে দৈনিক ইত্তেফাক পত্রিকার রামগঞ্জ উপজেলা প্রতিনিধি মো. জাকির হোসেন মোস্তানকে সভাপতি ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. কাউছার হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
শনিবার সকালে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে স্থানীয় এমপি রামগঞ্জ প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ড. আনোয়ার হোসেন খান ও বিশিষ্ট শিক্ষাবিদ রামগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা মো. মঞ্জুরুল হক ফারুক, প্রবীণ সাংবাদিক আবু ছায়েদ মোহনের উপস্থিতিতে ১১ সদস্য বিশিষ্ট ওই কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
এ সময় কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক মানবকন্ঠ রামগঞ্জ উপজেলা প্রতিনিধি মো. সাখাওয়াত হোসেন জাহাঙ্গীর, যুগ্ম-সাধারণ সম্পাদক দৈনিক যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. বেলায়েত হোসেন বাচ্চু, অর্থ ও দপ্তর সম্পাদক দৈনিক মানবজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. আবু তাহের, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি মো. তৌহিদুল ইসলাম কবির, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক খোলা কাগজ প্রতিনিধি এমএ হালিম খান লিটন, নির্বাহী সদস্য দৈনিক বাংলাদেশের খবর প্রতিনিধি মো. রহমত উল্যা পাটোয়ারী, সদস্য দৈনিক জনতা প্রতিনিধি মো. আউয়াল হোসেন পাটোয়ারী, সদস্য দৈনিক সমকাল প্রতিনিধি মো. জাকির হোসেন সুমন, সদস্য দৈনিক স্বাধীন সংবাদ প্রতিনিধি মো. ইকবাল খন্দকার শান্ত।
এ সময় কমিটি গঠন শেষে রামগঞ্জ প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা দৈনিক বাংলাদেশ জার্নাল পত্রিকার প্রকাশক ড. আনোয়ার হোসেন খান এমপি ও বিশিষ্ট শিক্ষাবিদ ও রামগঞ্জ প্রেসক্লাবের অপর উপদেষ্টা মো. মঞ্জুরুল হক ফারুক সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, দীর্ঘ ১১ বছর রামগঞ্জে সাংবাদিকদের কোনো সংগঠন না থাকায় সাংবাদিকদের দাবির প্রেক্ষিতে সকলের উপস্থিতিতে একটি সুন্দর কমিটি উপহার দেয়া হয়েছে। ভবিষ্যতে সুন্দর ও আধুনিক সমাজ ও রামগঞ্জ মডেল উপজেলা গঠনে সকল ধরনের উন্নয়নে সাংবাদিকদের অংশগ্রহণ একান্ত প্রয়োজন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
