জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু। পরে স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সকল বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

এদিকে দিবসের প্রথম প্রহরে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুস্পার্ঘ্য অর্পণ করেন সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুজাহেদুর রহমান হেলো সরকার, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহাগ হোসেন, ডা. সায়মা আফরোজ ইভা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূইয়া, আড়াইহাজার পৌরসভার মেয়র আলহাজ্ব সুন্দর আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, ঝর্না রহমান, এসিল্যান্ড উজ্জল হোসেন, ওসি নজরুল ইসলাম প্রমুখ।
৪৯ তম মহান বিজয় দিবসের অনুষ্ঠানের অংশ হিসেবে বীর মুক্তিযোদ্ধা এস এম মাজহারুল হক অডিটরিয়ামে বীর মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ আলহাজ্ব নজরুল ইসলাম বাবু। তিনি বলেন, মুক্তিযোদ্ধাগণ জাতির শ্রেষ্ঠ সন্তান। পরে সাংসদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শ্বাসকষ্ট জনিত রোগীদের চিকিৎসা সেবার জন্য রেসপিরেটরি ইউনিট ও সবুজায়ন প্রকল্প উদ্বোধন করেন এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা আফরোজ ইভা, আবাসিক মেডিকেল অফিসার ডা. আশরাফুল আমিন, মেডিকেল অফিসার ডা. উত্তম কুমার দাসগুপ্ত, ডা, আরিফ ভূইয়া, ডা. গোলাম দস্তগীর প্রিন্স প্রমুখ উপস্থিত ছিলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
