নিজস্ব প্রতিনিধি।।
দেশের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কর্মরত ৪৩৮ জন চিকিৎসককে জুনিয়র কনসালটেন্ট পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
সোমবার (১৪ ডিসেম্বর) বিকালে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক ২১টি বিষয়ে মোট ৪৩৮ জন চিকিৎসককে জুনিয়র কনসালটেন্ট পদে পদন্নোতি দেয়া হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. আবু রায়হান মিঞা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়াধীন স্বাস্থ্য সেবা বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে স্বাস্থ্য সার্ভিসে কর্মরত নিম্নবর্ণিত চিকিৎসকদের জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ৬ষ্ঠ গ্রেডে ৩৫,৫০০-৬৭,০১০ বেতনক্রমে জুনিয়র কনসালটেন্ট পদে পদোন্নতি প্রদান করা হলো।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে জুনিয়র কনসালটেন্ট পদে পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকরা তাদের যোগদানপত্র per3@hsd.gov.bd ওয়েবসাইটে প্রেরণ করবেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
