এইমাত্র পাওয়া

ইউনিয়নভিত্তিক লাইব্রেরি প্রয়োজন

মো. মিরান উদ্দিন।।

বাংলাদেশ জনসংখ্যার ভিত্তিতে পৃথিবীর মানচিত্রে অষ্টমতম অবস্থানে থাকলেও সাক্ষরতার হার বেড়ে ৭৪.৭০ শতাংশের মধ্যে চলে এসেছে।

দেশে বছর বছর সাক্ষরতার হার বাড়লেও বাড়ছে না প্রয়োজন অনুযায়ী লাইব্রেরির সংখ্যা। সাক্ষরতা বিস্তার, দক্ষ উন্নয়ন, প্রশিক্ষণ এবং জীবনব্যাপী শিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে পাবলিক লাইব্রেরি হওয়া অত্যন্ত প্রয়োজন। বিংশ শতাব্দীর প্রথমার্ধে পাড়ায় পাড়ায় পাঠাগার গড়ে তোলার আন্দোলন ছিল রাজনৈতিক আন্দোলনের মতো জনপ্রিয় স্লোগান।

এই লাইব্রেরিকে গুরুত্ব দিয়ে প্রমথ চৌধুরী তাঁর লেখায় লাইব্রেরিকে স্কুল-কলেজের চেয়ে বেশি গুরুত্বারোপ করেছেন। এজন্য সরকার প্রতিটি ইউনিয়নে পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠা করলে বাংলাদেশের শিক্ষা-সংস্কৃতি আরো একধাপ এগিয়ে যাবে।

লেখক-
শিক্ষার্থী, গাছবাড়িয়া সরকারি কলেজ,

চন্দনাইশ, চট্টগ্রাম


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.