ময়মনসিংহের ভালুকায় ইসলামী ব্যাংক লিমিটেড এর ২০০০তম এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার(১৩ ডিসেম্বর) উপজেলার মল্লিকবাড়ি বাজারে ইসলামী ব্যাংক লিমিটেড এর এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার শুভ উদ্বোধন করা হয়।
শহীদ নাজিম উদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রভাষক এমএমএইচ কবির হোসেনের মালিকানাধীন রাদিন ফার্ম হাউজ এর তত্ত্বাবধানে পরিচালিত ইসলামী ব্যাংক এজেন্ট শাখার শুভ উদ্বোধনীতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ সুজাউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ।এজেন্ট সত্ত্বাধিকারী রাদিন ফার্ম হাউজের প্রোপ্রাইটর কবির হোসেনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ফাস্ট এসিসটেন্ট ভাইস চেয়ারম্যান ও ভালুকা শাখা প্রধান কামাল হোসেন, অ্যাপোলো ইনস্টিটিউট অব কম্পিউটারের অধ্যক্ষ এ.আর.এম শামছুর রহমান,শহীদ নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ মোজ্জাম্মেল হক কিরন,প্রভাষক খসরু মোহাম্মদ রনি, বাটাজোর সোনার বাংলা কলেজের প্রভাষক ররআ.ফ.ম আফজাল হোসেন,মল্লিকবাড়ী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রাকিব উদ্দিন,সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম খান। মোনাজাত পরিচালনা করেন মল্লিকবাড়ী বাজার জামে মসজিদের খতিব মাওঃ আব্দুর রহমান।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
