পাঁচ পৌরসভায় সাধারণ নির্বাচন এবং দুই পৌরসভায় উপ-নির্বাচনের ভোটগ্রহণ আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ৮টায় শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।
আজ জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের ৯২ প্রতিষ্ঠানে সাধারণ ও বিভিন্ন পদে উপনির্বাচনের ভোট গ্রহণ করা হবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, পাঁচ পৌরসভা, তিন ইউপিতে সাধারণ নির্বাচন এবং ৬৮ ইউপি, চার জেলা পরিষদ, দুই পৌরসভা ও ১০ উপজেলায় উপনির্বাচন হবে আজ। জেলা পরিষদের ভোট গ্রহণ হবে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত; পৌরসভার ভোট গ্রহণ হবে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এবং উপজেলা ও ইউনিয়ন পরিষদের ভোট হবে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
