১৯৮২ বিশ্বকাপজয়ী ইতালির কিংবদন্তি ফুটবলার পাওলো রসি আর নেই। ৬৪ বছর বয়সে মৃত্যু হয়েছে তার।পরিবারের বরাত দিয়ে বৃহস্পতিবার এতথ্য জানিয়েছে বিবিসি।
রসির স্ত্রী ফেড্রিকা ক্যাপিলেত্তি ইনস্টাগ্রামে তাদের যৌথ একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘চিরকাল’। তবে তার মৃত্যুর কারণ উল্লেখ করেননি তিনি।ইতালির সংবাদ মাধ্যমগুলো বলছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন জুভেন্টাস ও এসি মিলানে খেলা সর্বকালের সেরা ফরোয়ার্ডদের একজন রসি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
