নিউজ ডেস্ক।।
সারাদেশে ৪৩ হাজার বেসামরিক মুক্তিযোদ্ধার সনদ পুনরায় যাচাই-বাছাই শুরু হচ্ছে। আগামী ১৯ ডিসেম্বর থেকে জেলা ও মহানগরে এই কার্যক্রম শুরু হবে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) অনুমোদন ছাড়াই যেসব মুক্তিযোদ্ধা সরাসরি মন্ত্রণালয় থেকে সনদ নিয়েছিলেন মূলত এরকম ৪৩ হাজার মুক্তিযোদ্ধার সনদ যাচাই হবে। এসব মুক্তিযোদ্ধা সনদ নিয়ে এখন সরকারি সব সুযোগ-সুবিধা ভোগ করছেন। আগামী ৩১ ডিসেম্বর যাচাই-বাছাই অন্তে জামুকার অনুমোদনক্রমে প্রকৃত মুক্তিযোদ্ধা যদি কেউ থাকেন তাদের নামের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
