ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার প্রস্তুতি

গ্রন্থনা: ড. শুকুর আলী।।

প্রশ্ন : বাংলায় ফরায়েজী আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন? (২০, ২২তম বিসিএস)

উত্তর :হাজী শরীয়তউল্লাহ।

প্রশ্ন : প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কী? (১১তম বিসিএস)

উত্তর :বরিশাল।

প্রশ্ন : ছিয়াত্তরের মন্বন্তর ভয়াবহ দুর্ভিক্ষ ঘটে কত সালে?

উত্তর :১৭৭০ সালে (বাংলা ১১৭৬ খ্রি.)।

প্রশ্ন : শহীদ মিনারের স্থপতি কে?

উত্তর :হামিদুর রহমান।

প্রশ্ন : ক্রিকেটে কত সালে বাংলাদেশ টেস্ট মর্যাদা পায়?

উত্তর :২৬ জুন ২০০০ সালে।

প্রশ্ন : বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি?

উত্তর :তিনটি (ঢাকা, চট্টগ্রাম, সিলেট)।

প্রশ্ন : মুজিবনগর কোথায় অবস্থিত?

উত্তর :মেহেরপুরে।

প্রশ্ন : বাংলাদেশ ব্যাংকে নারী ডেপুটি গভর্নর কে ছিলেন?

উত্তর :নাজনীন সুলতানা।

প্রশ্ন : পঞ্চম আদমশুমারি অনুষ্ঠিত হয় কত সালে?

উত্তর :১৫-১৯ মার্চ ২০১১ সালে।

প্রশ্ন : বাংলাদেশ প্রথম এশিয়ান গেমসে অংশ নেয় কত সালে?

উত্তর :১৯৭৮ সালে।

প্রশ্ন : বাংলাদেশে উপজাতি বা আদিবাসীর সংখ্যা কত?

উত্তর :২৭টি।

প্রশ্ন : জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতি কে ছিলেন? (২৭তম বিসিএস)

উত্তর :হুমায়ূন রশীদ চৌধুরী।

প্রশ্ন :’তাহরির’ স্কয়ার কোথায় অবস্থিত?

উত্তর :কায়রো।

প্রশ্ন : উত্তরা গণভবন কোথায় অবস্থিত?

উত্তর :নাটোর।

প্রশ্ন : বাংলার প্রথম নবাব কে ছিলেন?

উত্তর :মুর্শিদ কুলী খান।

প্রশ্ন : বঙ্গভঙ্গ রদ হয় কত সালে?

উত্তর :১৯১১ সালে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.