ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার প্রস্তুতি

গ্রন্থনা: ড. শুকুর আলী।।

প্রশ্ন : বাংলায় চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন হয় কত সালে? (১০তম বিসিএস)

উত্তর : ১৭৯৩ সালে।

প্রশ্ন : দেশের প্রথম নারী ওসির নাম কী?

উত্তর : হোসেন আরা বেগম।

প্রশ্ন : জাতীয় সংসদে প্রথম নারী হুইপের নাম কী?

উত্তর : সাগুফতা ইয়াসমিন এমিলি।

প্রশ্ন : বাংলা একাডেমি পুরস্কার প্রবর্তন করা হয় কত সালে?

উত্তর:১৯৬০ সালে।

প্রশ্ন : মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত?

উত্তর:সেগুনবাগিচা, ঢাকা।

প্রশ্ন : শাবাশ বাংলাদেশ ভাস্কর্যটির ভাস্কর কে?

উত্তর:নিতুন কুণ্ডু।

প্রশ্ন : লালবাগ কেল্লা নির্মাণ করেন কে? (১৬তম বিসিএস)

উত্তর:শায়েস্তা খান।

প্রশ্ন : রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার লাভ করেন কত সালে?

উত্তর:১৯১৩ সালে।

প্রশ্ন : রাষ্ট্রের প্রধান আইনজীবীকে কী বলা হয়?

উত্তর :অ্যাটর্নি জেনারেল।

প্রশ্ন :পরী বিবি কে ছিলেন?

উত্তর :শায়েস্তা খানের কন্যা।

প্রশ্ন : বখতিয়ার খলজি বাংলা জয় করেন কত সালে? (৩০তম বিসিএস)

উত্তর : ১২০৪ সালে।

প্রশ্ন : বাংলাদেশের বৌদ্ধ বিহারের নির্মাতা কে?

উত্তর : ধর্মপাল।

প্রশ্ন : বাংলায় চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন করেন কে? (২২তম বিসিএস)

উত্তর : লর্ড কর্নওয়ালিস।

প্রশ্ন :স্বাধীনতার পর বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় কত সালে?

উত্তর:১৯৭৪ সালে।

প্রশ্ন : বাংলাদেশে কোথায় চীনামাটির সন্ধান পাওয়া গেছে?

উত্তর:বিজয়পুরে।

শিবা/এসজেড


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.