এইমাত্র পাওয়া

নগর ছাত্রদলের ২৭২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

নিউজ ডেস্ক।।

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের ২৭২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে গাজী মো. সিরাজ উল্লাহকে সভাপতি ও বেলায়েত হোসেন বুলুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

এদিকে কমিটিতে পদ না পাওয়ায় কিছু নেতাকর্মী নগর বিএনপির দলীয় কার্যালয়ে আগুন দিয়েছে। তবে নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বিষয়টি অস্বীকার করেছেন।

সোমবার (৩০ নভেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ২৭২ সদস্যের এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

গাজী মো. সিরাজ উল্লাহ বলেন, সন্ধ্যায় আমাকে সভাপতি ও বেলায়েত হোসেন বুলুকে সাধারণ সম্পাদক করে ২৭২ সদস্যের কমিটি অনুমোদন দেয় কেন্দ্র। কমিটিতে অনেক ত্যাগী নেতাকর্মী পদ পায়নি। তাদের বিষয়ে কেন্দ্রের সঙ্গে কথা বলা হবে।

নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর  বলেন, ছাত্রদলের কমিটিকে কেন্দ্র করে কার্যালয়ে আগুন দেয়ার ঘটনা মিথ্যা। আমি একটু আগে দারোয়ানের সঙ্গে কথা বলেছি, তিনি এ ধরনের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.