অধ্যাপক নেহাল আহমেদ ঢাকা বোর্ডের নতুন চেয়ারম্যান

অনলাইন ডেস্ক ।।

ঢাকা বোর্ডের নতুন চেয়ারম্যান হয়েছেন অধ্যাপক নেহাল আহমেদ। তিনি ঢাকা কলেজের অধ্যক্ষ পদে কর্মরত ছিলেন। তাকে ঢাকা বোর্ডের চেয়ারম্যান পদে প্রেষণে পদায়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

গত ২৩ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (সরকারি কলেজ-২) উপসচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেয়া হয়। তিনি বর্তমান চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হকের স্থলাভিষিক্ত হবেন।

বদলির আদেশের পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় অধ্যাপক নেহাল বলেন, বর্তমান করোনাভাইরাস পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়া ও দ্রুততম সময়ে এইচএসসির ফলাফল প্রকাশ একটা বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ গ্রহণ করেই দায়িত্ব নেব যাতে দ্রুততম সময়ে ফলাফল প্রকাশ করা হয়।

আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর সার্বিক বিষয়ে বিস্তারিত মন্তব্য করবেন বলেও জানান তিনি।

উল্লেখ্য,২০১৯ সালের (৫ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ সরকারি কলেজ-২ শাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের উপসচিব ফাতেমা তুল জান্নাতের প্রেরিত এক প্রজ্ঞাপনে ঢাকা কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পান  অধ্যাপক নেহাল আহমেদ।  এর আগে তিনি  ঢাকা কলেজের উপাধ্যক্ষ  হিসেবে কর্মরত ছিলেন।অধ্যাপক নেহাল ইংরেজি সাহিত্যের শিক্ষক।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.