নিউজ ডেস্ক।।
খুলনা বিশ্ববিদ্যালয় দিবস আজ ২৫ নভেম্বর । একই সাথে এবছর খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রমের তিনদশক পূর্তি। করোনা মহামারীর কারণে ব্যাপক আয়োজন সম্ভব না হলেও সীমিত কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি এবং একই সাথে তিনদশক পূর্তি উদযাপনে বর্ণাঢ্য শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে সকাল ১০-৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এর পরপরই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলে বঙ্গমাতা এর স্মৃতি স্মারক ‘মহীয়সী বঙ্গমাতা’ ম্যুরাল উদ্বোধন করা হয়।
এ ছাড়া অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে বাদ যোহর বিশ্ববিদ্যালয় মসজিদে দোয়া মাহফিল ও মন্দিরে প্রার্থনা। ক্যাম্পাসের মেইন গেট, রাস্তা, শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনে আলোকসজ্জারও আয়োজন করা হয়েছে।
খুলনা বিশ্ববিদ্যালয় দিবস ও শিক্ষা কার্যক্রমের তিন দশক পূর্তি উপলক্ষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, শিক্ষাসচিব, ইউজিসির চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, দেশবাসীসহ খুলনার সর্বস্তরের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
