ঈদের পাঁচ দিন ছুটি শেষে আজ বুধবার খুলছে সচিবালয়, ব্যাংক-বীমা ও অফিস-আদালত। ফলে সড়ক, রেল ও নৌপথে অনেকেই কর্মস্থলে আসতে শুরু করেছে। তবে আজ এক দিন অফিস করার পর আবারও তিন দিনের ছুটি কাটাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
এবার সাপ্তাহিক ছুটি ও ঈদের তিন দিনসহ ৯ থেকে ১৩ আগস্ট পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি ছিল। তবে বুধবার এক দিন অফিস করে জাতীয় শোক দিবস ও সাপ্তাহিক ছুটি নিয়ে আবারও তিন দিনের ছুটিতে যাবেন তারা। এরপর সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যোগ দেবেন আগামী রোববার (১৮ আগস্ট)।
তবে বুধবার শেয়ারবাজারে লেনদেন না করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ( ডিএসই) পরিচালনা পর্ষদ। পরের দিন ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি। এরপর ১৬ ও ১৭ (শুক্র ও শনিবার) দুই দিন সাপ্তাহিক ছুটির কারণে শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে টানা ৯ দিন। এরপর আগামী ১৮ আগস্ট শেয়ারবাজারে আবার লেনদেন শুরু হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
