শুক্রবার(২০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে ২৭৫টি মুঠোফোনসহ সাত ছিনতাইকারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)। ছবি : এনটিভি
রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে ২৭৫টি মুঠোফোনসহ সাত ছিনতাইকারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)। আজ শুক্রবার সন্ধ্যায় তাদেরকে আটক করা হয়।
রাতে র্যাব-৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আটককৃতরা হলেন আব্দুল জলিল (৩৩), মো. কলিম উল্লাহ (৩৮), কাওসার আহমেদ তানভীর (৩৫), সোহাগ ঢালী (২০), হৃদয় হোসেন (২০), নিরব হোসেন (২০) ও মো. রনি (৩৩)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কিছু অসাধু লোক চোরাই ও ছিনতাইকৃত মুঠোফোন বিক্রয়ের জন্য ঢাকা মহানগরীর পল্লবী থানাধীন সেকশন-১১ এলাকায় অবস্থান করছে।’
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পরে র্যাব-৪ এর একটি দল রাত ৮টার দিকে চোরাই ও ছিনতাইকৃত মোবাইল বিক্রয়ের নগদ ২২ হাজার ৫২০ টাকাসহ বিভিন্ন ব্র্যান্ডের ২৭৫টি মুঠোফোন উদ্ধার করে। এ ছাড়া সাতটি পাওয়ার ব্যাংক উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আটককৃত ব্যক্তিরা ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানের মোবাইল চোর ও ছিনতাইকারীদের কাছ থেকে স্বল্প মূল্যে এসব মুঠোফোন কিনেছেন। ওই মুফোঠোনগুলো পল্লবী বিক্রয়ের চেষ্টা করছিল। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে দণ্ডবিধি ৪১৩/৩৪ ধারায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।
শিক্ষাবার্তা/এসআই
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
