এইমাত্র পাওয়া

শনিবার জাতির উদ্দেশে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সশস্ত্র বাহিনী দিবস-২০২০ উপলক্ষে আগামী শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দিবেন।

বুধবার ( ১৮ নভেম্বর) বিকালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তাতে বলা হয়, ‘আগামী শনিবার সশস্ত্র বাহিনী দিবস ২০২০ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রীর ওই ভাষণ বাংলাদেশ টেলিভিশন/সংসদ টিভি থেকে লিংক নিয়ে সরাসরি বেসরকারি টেলিভিশন চ্যানেল সম্প্রচার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.