অধ্যাপক নজরুল ইসলাম শেকৃবির নতুন ট্রেজারার

নিউজ ডেস্ক।।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। তিনি এ বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক।

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ১৩ (১) ধারা মোতাবেক আগামী চার বছরের জন্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলামকে ১৮ নভেম্বর ২০২০ তারিখ থেকে পরবর্তী ৪ বছরের জন্য নিয়োগ দিয়েছেন। যোগদানের দিন থেকে তার এ নিয়োগ কার্যকর হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.