নিউজ ডেস্ক।।
আর্জেন্টিনার ঘরের মাঠে প্যারাগুয়ের বিপক্ষে জয় পাওয়া উচিত ছিল; এমন ম্যাচে ১-১ গোলের সমতা করেছিল । ওই ম্যাচের কারণে রেফারির ওপর ক্ষোভ প্রকাশ করেছিলেন মেসি। কারণ তাদের বিপক্ষে বেশ কটা সিদ্ধান্ত দিয়েছিলেন ব্রাজিলিয়ান রেফারি।
তবে লিমায় বুধবার সকালের ম্যাচে পেরুর বিপক্ষে ২-০ গোলে জিতে পূর্বের রাগ-ক্ষোভ ভুলে গেছেন মেসি। দল ভালো খেলছে, আর্জেন্টিনা সঠিক পথে এগোচ্ছে এবং শক্তিশালী হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন। নিজেও আলবেসেলেস্তে জার্সিতে খেলতে ভালো অনুভব করছেন বলে জানিয়েছেন।
ম্যাচ শেষে টুইটারে মেসি বলেছেন, ‘জয় পাওয়ায় আমরা খুশি। দলের এই জয়টা দরকার ছিল। এর আগের ম্যাচটা আমাদের ভালো যায়নি। পেরুর বিপক্ষে শুরু থেকেই ভালো খেলেছি এবং অনেক, অনেকগুলো সুযোগ তৈরি করেছি। দ্বিতীয়ার্ধও ভালো ছিল। আমাদের এভাবে এগিয়ে যেতে হবে। যদিও দল হিসেবে আরও একটু ভালো করতে হবে।’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
