ঢাকা মহানগর জজ আদালতে অগ্নিকাণ্ড

নিউজ ডেস্ক।।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের দ্বিতীয় তলার একটি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। সোমবার বিকাল ৫টার দিকে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের এজলাস কক্ষে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস পাল জানান, এই আদালত ভবনের দ্বিতীয় তলায় পাঁচজন বিচারকের এজলাস রয়েছে। প্রতিটি এজলাস কক্ষে বিচারকের আসনের উপরে সিলিংয়ে তাক বানিয়ে মামলার নথি রাখা হয়ে থাকে। ওই সব নথিতে আগুন লেগে ধোঁয়া বের হয়।

“সম্ভবত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ফায়ার সার্ভিস তদন্ত করে প্রকৃত কারণ জানাতে পারবেন।”ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.